ওয়াটারকিপার এলায়েন্সের কাউন্সিল বোর্ডের সদস্য হলেন বাংলাদেশের শরীফ জামিল

যুক্তরাষ্ট্রভিত্তিক নদী বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ওয়াটারকিপার এলায়েন্স এর কাউন্সিল বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও বুড়িগঙ্গা রিভারকিপার শরীফ জামিল। চতুর্থবারের মতো বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বাংলাদেশের এই সুপরিচিত পরিবেশকর্মী।

গত বৃহস্পতিবার (১ জুন) অনলাইনে অনুষ্ঠিত ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। রবার্ট এফ কেনেডি জুনিয়র কর্তৃক প্রতিষ্ঠিত বিশ্বব্যাপী এ সংগঠনের উচ্চপর্যায়ের এই নীতিনির্ধারণী পরিষদে আগামী তিন বছরের জন্য এশিয়া অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন শরীফ জামিল।

শরীফ জামিল ছাড়াও ওয়াটারকিপার এলায়েন্সে বাংলাদেশে থেকে খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম চৌধুরী কিম, পশুর রিভার ওয়াটারকিপার নুর আলম শেখ এবং পুরাতন ব্রহ্মপুত্র নদীর হয়ে কাজ করছেন ইবনুল সাইদ রানা সদস্য হিসেবে রয়েছেন।

উল্লেখ্য, বিশ্বের ৪৭টি দেশে পরিবেশ রক্ষায় দুই যুগের বেশি সময় ধরে কাজ করে আসছে ওয়াটারকিপার এলায়েন্স।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ জীবাশ্ম জ্বালানি বন্ধের পাশাপাশি নবায়নযোগ্য রূপান্তরের ডাক ‘প্রকৃতি ছাড়া ভবিষ্যৎ নাই’: রাজপথে শতাধিক তরুণের ধর্মঘট সন্ধ্যার প‌রে দে‌শের ৯ অঞ্চলে ঝড়ের আভাস জঙ্গলের ভেতর থেকে হঠাৎ দৌড়ে আসে বন্য শূকর, ধাক্কা দিয়ে ফেলে কামড়াতে থাকে আরব সাগরে আটকে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী দে‌শের ৮ জেলায় বিকেল ৩টার মধ্যে কালবৈশাখীর আশঙ্কা অস্ট্রেলিয়ায় সমুদ্রে নৌযান ডুবে উদ্ধারকর্মীসহ মৃত্যু ৩ রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে ডুবছে উখিয়া-টেকনাফ, নাফ নদীতেও দূষণের থাবা দে‌শের ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত আমদানিকৃত জ্বালানির বদলে নিজস্ব সৌরশক্তিতেই মিলবে সমাধান; শুল্ক ছাড় ও ওয়ান-স্টপ সার্ভিসের দাবি

For add

oceantimesbd.com