হুমকির মুখে সেন্ট মার্টিন

দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত। আট বর্গকিলোমিটার আয়তনের দ্বীপটি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন।

সেন্ট মার্টিনে প্রবাল, শৈবাল, কাছিম, শামুক, ঝিনুক, কড়ি, সামুদ্রিক মাছ, পাখি, স্তন্যপায়ী প্রাণী, কাঁকড়াসহ ১ হাজার ৭৬ প্রজাতির জীববৈচিত্র্য রয়েছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।

অনিয়ন্ত্রিতভাবে অবকাঠামো নির্মাণ, বিপুলসংখ্যক পর্যটকের গমন ও পরিবেশদূষণের কারণে দ্বীপটি সংকটাপন্ন হয়েছে।

দেশের ১৩টি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার (ইসিএ) একটি সেন্ট মার্টিন দ্বীপ। এর অর্থ হলো, এ দ্বীপের পানি, মাটি, বায়ু বা প্রাণীর ক্ষতি করে—এমন কোনো কাজ সেখানে করা যাবে না।

এ কারণে সেখানে কোনো স্থাপনা নির্মাণে ছাড়পত্র দেয় না পরিবেশ অধিদপ্তর।

তবু এসব নিয়মের তোয়াক্কা না করে অবাধে সেখানে তোলা হচ্ছে ভবন। দিন দিন হুমকির মুখে পড়ছে দ্বীপটি।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

সব সংবাদ

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আজ মধ্যরাতে শেষ হচ্ছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, প্রস্তুত হাজারো জেলে সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘জোনাব বাহিনীর’ ৩ সদস্য আটক সমুদ্র তলদেশে বায়ুশক্তিচালিত ডেটা সেন্টার চালু করল চীন ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা চবিতে চালু হল দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক সমুদ্র গবেষণা কেন্দ্র বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা, বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা মৌসুমি বায়ুর প্রভাবে কিছু এলাকায় আজ বৃষ্টির পূর্বাভাস

For add

oceantimesbd.com