সেন্ট মার্টিনের কোরাল রিপ পর্যবেক্ষণে একদল ডাইভার

পৃথিবীর নানা দেশের, নানা সমুদ্রে তারা ডাইভ করেছেন। দেখেছেন সমুদ্রের নিচের সৌন্দর্য। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া কিংবা মালদ্বীপ- এসব দেশের সন্নিহিত সমুদ্রে অবস্থিত প্রবাল দ্বীপগুলোর সৌন্দর্যে বিমোহিত হয়েছেন তারা সবাই।

এমন আটজন সমুদ্রের ডাইভার (স্কুবা ডাইভার) এবার নামতে যাচ্ছেন বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের পানিতে। সারাবিশ্বের মধ্যে অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ প্রবালদ্বীপটির কথা তারা শুধু শুনেছেনই। শুনেছেন সামুদ্রিক জীব-বৈচিত্র্যেরজন পৃথিবীবিখ্যাত এই সেন্টমার্টিন।

আবার এটাও শুনেছেন, নানারকম দখল দূষণের কারণে সেন্টমার্টিন আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে। সেই দূষণ এবং ক্ষতিগ্রস্থ প্রবাল দেখতে সেন্টমার্টিনের সমুদ্রে ডাইভ করবেন ওই আট ডাইভার।

ওই আটজন হলেন আসাদুজ্জামান, সাজ্জাদ হোসাইন, তালাল, সজন সরকার এবং অন্য চারজন। এর মধ্যে আসাদুজ্জান হলেন ইন্টারন্যাশনাল ডাইভিং ইনস্ট্রাক্টর।

তাদের উদ্দেশ্য সেন্টমার্টিনের চারপাশ ঘিরে থাকা প্রবাল প্রাচীরের কী অবস্থা সেটা সরেজমিনে পর্যবেক্ষণ করা। দূষণের কারণে প্রবালের কী পরিমাণ ক্ষতি হয়েছে, জীব-বৈচিত্র্যের যে সমাহার থাকার কথা, সে সব ঠিক আছে কি না, তা দেখাই এই ডাইভার দলের মূল উদ্দেশ্য।

সেন্টমার্টিনের প্রবাল প্রাচীর পর্যবেক্ষণ শেষে একটা গবেষণা রিপোর্ট তৈরি করে তা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওশেনোগ্রাফি কিংবা মেরিন সায়েন্স বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের হাতে তুলে দেয়াই মূল লক্ষ্য। এছাড়া সুযোগ পেলে সেই গবেষণা রিপোর্ট মিডিয়াতেও প্রকাশ করার ইচ্ছা রয়েছে তাদের।

আটজনের এই দলে রয়েছেন সাজ্জাদ হোসেইন। যিনি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রফেশনাল অ্যাসোসিয়েশন অব ডাইভারস (প্যাডি) থেকে ডাইভিংয়ের ওপর সার্টিফিকেটপ্রাপ্ত। তিনি জানিয়েছেন, আমরা বিশ্বের বিভিন্ন দেশের সমুদ্রে ডাইভিং করেছি। কিন্তু নিজ দেশের সেন্টমার্টিন দেখা হয়নি কখনো। এবার এসেছি সেন্টমার্টিন দেখতে। এখানকার কী অবস্থা, কোরালের কী কী ধরনের ক্ষতি হয়েছে, বর্তমান সময়ে কী অবস্থায় আছে তা দেখাই আমাদের উদ্দেশ্যে। অন্য দেশের সঙ্গে তুলনা করে এ নিয়ে একটা গবেষণা প্রতিবেদনও তৈরি করা উদ্দেশ্য আমাদের।’

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ জীবাশ্ম জ্বালানি বন্ধের পাশাপাশি নবায়নযোগ্য রূপান্তরের ডাক ‘প্রকৃতি ছাড়া ভবিষ্যৎ নাই’: রাজপথে শতাধিক তরুণের ধর্মঘট সন্ধ্যার প‌রে দে‌শের ৯ অঞ্চলে ঝড়ের আভাস জঙ্গলের ভেতর থেকে হঠাৎ দৌড়ে আসে বন্য শূকর, ধাক্কা দিয়ে ফেলে কামড়াতে থাকে আরব সাগরে আটকে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী দে‌শের ৮ জেলায় বিকেল ৩টার মধ্যে কালবৈশাখীর আশঙ্কা অস্ট্রেলিয়ায় সমুদ্রে নৌযান ডুবে উদ্ধারকর্মীসহ মৃত্যু ৩ রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে ডুবছে উখিয়া-টেকনাফ, নাফ নদীতেও দূষণের থাবা দে‌শের ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত আমদানিকৃত জ্বালানির বদলে নিজস্ব সৌরশক্তিতেই মিলবে সমাধান; শুল্ক ছাড় ও ওয়ান-স্টপ সার্ভিসের দাবি

For add

oceantimesbd.com