মঙ্গলগ্রহের গায়ে সারি দিয়ে নিখুঁত গোল, হতবাক বিজ্ঞানীরা

মঙ্গলগ্রহ নিয়ে প্রতিদিনই যেন নতুন নতুন তথ্য হাতে আসছে বিজ্ঞানীদের। মহাকাশবিজ্ঞান চর্চায় এখন গোটা পৃথিবীর নজর মঙ্গলের দিকে। লাল গ্রহের মাটিতে ঘুরছে, গা ঘেঁষে চক্কর দিচ্ছে বিভিন্ন যান। তথ্য সংগ্রহ করে চলেছে আর তা পাঠাচ্ছে বিজ্ঞানীদের কাছে।

এভাবেই মঙ্গলের মাটিতে পা না রাখে তার গা ঘেঁষে প্রদক্ষিণ করে চলেছে নাসার রিকনেসেন্স অরবিটার। সে তার হাই রেজোলিউশন ইমেজিং এক্সপেরিমেন্ট নামে রঙিন ছবি তোলার অতি আধুনিক শক্তিশালী ক্যামেরার সাহায্যে মঙ্গলের মাটির একটা অংশের ছবি পাঠিয়েছে। আর তা দেখে বিজ্ঞানীদের চোখ ছানাবড়া।

দেখা যাচ্ছে লাল গ্রহের একটা অংশ জুড়ে বালির ঢিবি। বালির ঢিবি মঙ্গলের মাটিতে নতুন নয়। কিন্তু যেটা অবাক করছে তা হল তার গোল আকৃতি।

একের পর এক গোল আকৃতির এমন বালির ঢিবি চলে গেছে। যাকে বলে নিখুঁত গোল। দেখে মনে হবে কেউ যেন যত্ন করে গোলগুলো তৈরি করেছে।

কিন্তু মঙ্গলে তো আর প্রাণি নেই। তাহলে প্রকৃতিই সব। সেখানে হাওয়ার গতির সঙ্গে বালি উড়ে এমন গোলগুলো তৈরি হয়েছে। সেটাও একটা অকস্মাৎ তৈরি হয়েছে এমনটা হতেই পারত। কিন্তু পরপর এতগুলো নিখুঁত গোলাকৃতি বালির ঢিবি কীভাবে জন্ম নিল তারই উত্তর খুঁজছেন বিজ্ঞানীরা।

প্রসঙ্গত এই ছবিগুলি পরীক্ষা করে মঙ্গলগ্রহে কীভাবে সময়ের সঙ্গে আবহাওয়ার পরিবর্তন হয় তা পরীক্ষার কাজ চলছিল। সেখানেই এই ছবি হাতে পাওয়ার পর এখন রীতিমত চমকিত নাসার বিজ্ঞানীরা।

সূত্র: সংবাদ সংস্থার

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags:

সব সংবাদ

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আজ মধ্যরাতে শেষ হচ্ছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, প্রস্তুত হাজারো জেলে সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘জোনাব বাহিনীর’ ৩ সদস্য আটক সমুদ্র তলদেশে বায়ুশক্তিচালিত ডেটা সেন্টার চালু করল চীন ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা চবিতে চালু হল দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক সমুদ্র গবেষণা কেন্দ্র বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা, বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা মৌসুমি বায়ুর প্রভাবে কিছু এলাকায় আজ বৃষ্টির পূর্বাভাস

For add

oceantimesbd.com