তাপ প্রবাহের কারণে বিশেষ কৃষি আবহাওয়া পরামর্শ

তীব্র তাপ প্রবাহে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে বিশেষ কৃষি আবহাওয়া পরামর্শ দিয়েছে (বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরিয়তপুর, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, খুলনা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার ও মৌলভীবাজার জেলার জন্য)

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী উপরোক্ত জেলাগুলোর উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী ৮ দিন (১০ এপ্রিল – ১৮ এপ্রিল) তা অব্যাহত থাকতে পারে।

এ সময়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা নেই। এমতাবস্থায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিচের পরামর্শসমূহ প্রদান করেছে:

  • তাপপ্রবাহের ক্ষতি থেকে ধান রক্ষার জন্য বোরো ধানের জমিতে পর্যাপ্ত পানি ধরে রাখা। ধানের শীষে দানা শক্ত না হওয়া পর্যন্ত জমিতে অবশ্যই ২-৩ ইঞ্চি দাঁড়ানো পানি রাখতে হবে।
  • আম গাছের গোড়ায় পর্যাপ্ত সেচ প্রদান করা। প্রয়োজনে গাছের শাখাপ্রশাখায় পানি স্প্রে করা যেতে পারে।
  • সবজির জমিতে আগামী এক সপ্তাহে মাটির ধরন বুঝে প্রয়োজন অনুযায়ী ২ থেকে ৩ টি সেচের ব্যবস্থা করা।
  • ফল ও সবজির চারাকে তাপপ্রবাহের ক্ষতি থেকে রক্ষার জন্য মালচিং ও সেচ নিশ্চিত করা।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , , , , , , , , , ,

সব সংবাদ

হরমুজ পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা, আবার নোঙর ফেলেছে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, অপরিবর্তিত রাতের তাপমাত্রা। হরমুজ প্রণালি খুলে দিচ্ছে ইরান! থাকছে যে শর্ত হরমুজ প্রণালি কেন এতো গুরুত্বপূর্ণ? কক্সবাজারে অচল ৮ হাজার কোটি টাকার এসপিএম প্রকল্প , সরকারের বিষফোঁড়া সিলেটে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা ডিজেল সংকট: বন্ধ ট্রলার, দুশ্চিন্তায় চরফ্যাশনের জেলেরা ডিজেল সংকটেসুন্দরবনের জেলেরা! যেতে পারছেন না মাছ শিকারে, বাড়ি ফিরছেন ১০ দিন আগেই রাজধানীসহ দেশের ২৭ জেলায় তাপপ্রবাহ, কমতে পারে আগামীকাল ইতালির সমুদ্রতলে বিস্ময়কর জগতের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা

For add

oceantimesbd.com