নিরাপদ পানির দাবিতে পুকুরে নারীর অবস্থান!

বিশ্ব পানি দিবসে উপকূল জুড়ে খালি কলসি নিয়ে শত শত নারী-পুরুষ সুপেয় পানির দাবীতে এক অভিনব উপায়ে তাদের সমস্যা দেশবাসীর সামনে তুলে ধরেছেন। এ সময় পুকুর পাড়ে অবস্থান কর্মসূচি পালন করতেও দেখা যায়।

বুধবার (২২ মার্চ) বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, লিডার্স, ওয়াটারকিপার্স বাংলাদেশসহ অন্যান্য স্থানীয় সংগঠন এর উদ্যোগে এবং সাধারণ মানুষের অংশগ্রহণে বাংলাদেশ-উপকূলের বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালন করা হয়। কক্সবাজার সদর, মহেশখালী, পাথরঘাটা, কলাপাড়া, বাগেরহাট সদর, মোংলা, খুলনা সদর, সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলাসহ বিভিন্ন স্থানে পানি দিবসের এই আয়োজনে মানববন্ধনের পাশাপাশি মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এইসব কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, চিংড়ি চাষ ও অপরিকল্পিতভাবে নদী ও জলাশয় ভরাট ও দখলের কারণে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। প্রতিদিন পানির চাহিদা বাড়ছে কিন্তু বাড়ছে না সুপেয় পানির পরিমাণ ও উৎস। প্রাকৃ্তিক পানির উৎস পুকুর, দীঘি, জলাশয়, নদ-নদী-খাল-বিল হ্রাস পাচ্ছে। এক্ষেত্রে অংশগ্রহণমূলক পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়।

দেশব্যাপী এই আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর মোংলার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ, খুলনা বাপার সাধারণ সম্পাদক ও এডভোকেট বাবুল হাওলাদার, কক্সবাজার বাপার সভাপতি ফজলুল কাদের চৌধুরী, কলাপাড়া বাপার সভাপতি ও সাংবাদিক মেজবাহউদ্দিন মান্নু, মহেশখালী বাপার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, পশুর রিভার ওয়াটারকিপার এর স্বেচ্ছাসেবক কমলা সরকার, হাছিব সরদার, পাথরঘাটা ইউপি সদস্য রেজাউল করিম, বেসরকারি উন্নয়ন সংস্থা সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদ, তালতলী বাপার সমন্বয়ক আরিফুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com