বিশ্বজুড়ে তীব্র পানির সংকট দেখা দিচ্ছে

বিশ্বজুড়েই পানির সংকট চলছে। এই সংকট আরও গভীর অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কারণ একদিকে যেমন পানির চাহিদা বেড়েছে, অন্যদিকে জলবায়ু সংকট পানির উৎসের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে। জাতিসংঘের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বৈশ্বিক পানি উন্নয়ন প্রতিবেদনে বিশ্ব ব্যাংক জানায়, গত ৪০ বছরে পানির ব্যবহার বছরে প্রায় এক শতাংশ করে বেড়েছে। এর প্রধান কারণ হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি ও ব্যবহারের ধরনে পরিবর্তন।

প্রতিবেদনে বলা হয়, শহর এলাকায় যেসব মানুষ তীব্র পানির সংকটের সম্মুখীন ২০৫০ সালের মধ্যে তাদের সংখ্যা দ্বিগুণ হবে। তাছাড়া আশঙ্কা করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে শহর এলাকায় পানির চাহিদা বাড়বে ৮০ শতাংশ।

প্রতিবেদনের প্রধান লেখক রিচার্ড কনর বলেছেন, পানির ঘাটতির সমস্যা মোকাবিলায় কোনো পদক্ষেপ না নিলে, অবশ্যই একটি বৈশ্বিক সংকট দেখা দেবে।

এরই মধ্যে বিশ্বজুড়ে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। কারণ দুইশ কোটি মানুষ নিরাপদ পানি পান করতে পারছে না। অন্যদিকে নিরাপদভাবে স্যানিটেশন অ্যাকসেস পাচ্ছে না সাড়ে তিনশ কোটির বেশি মানুষ।

যেসব দেশে অত্যাধিক পানির সংকট রয়েছে সেখানে বিশ্বের প্রায় ১০ শতাংশ মানুষ বসবাস করে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com