আজ আরও দুটি ভূকম্পন হলো বঙ্গোপসাগরে

গতকালের ৪ ভূমিকম্পের রেশ না কাটতেই আরও দুটি ভূমিকম্প হয়েছে বঙ্গোপসাগরের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায়।

রবিবার (৯ এপ্রিল) দিবাগত রাত ১টা ৭ মিনিট ও রাত ২টা ২৬ মিনিটে এই ভূকম্পন দুটি সংঘটিত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রাত ১টা ৭ মিনিটে আন্দামান দ্বীপ এলাকায় ১৫ কিলোমিটার গভীরে ৩.৯ মাত্রার একটি ভূকম্পন হয়। রাত ২টা ২৬ মিনিটে দ্বিতীয় ভূকম্পনটি হয় নিকোবর দ্বীপ এলাকায়। ৪.৬ মাত্রার এই ভূকম্পনটি নিকোবরের ৩২ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে বলেও জানায় সংস্থাটি।

এর আগে গতকালের (রবিবার) ৪টিসহ চলতি সপ্তাহে বঙ্গোপসাগরের ওই অংশে অন্তত ৬টি ভূমিকম্প হয়েছে। এর মধ্যে অন্তত তিনটি ছিল ৫ মাত্রার উপরে। এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে বঙ্গোপসাগরে।

সাধারণত সমুদ্রতল বা তীরবর্তী মাটির গভীরে ভূমিকম্প অথবা টেকটনিক প্লেটের আকস্মিক উত্থানপতনের ফলে সমুদ্রের পানিতে কম্পনের তৈরি হয়, এতে সেখানে বিশাল আকারে ঢেউয়ের সৃষ্টি হয়। সেই ঢেউয়ের কারণে পানি আরও ফুলে উঠে প্রবল ঢেউয়ের সৃষ্টি করলে সুনামির সৃষ্টি হয়। ২০০৪ সালে ভারত মহাসাগরে সংঘটিত ৯.১ মাত্রার একটি ভূমিকম্প পরবর্তী একটি সুনামি কেড়ে নেয় এই সাগর উপকূলের ১৪টি দেশের ২ লাখ ৮০ হাজার মানুষের প্রাণ।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com