‘সাহায্য চাই না, শক্ত বেড়িবাঁধ চাই’

উপকূলীয় জেলা পিরোজপুরের তিন দিক দিয়ে বয়ে গেছে বলেশ্বর, সন্ধ্যা ও কচাঁ নদী। যার কারণে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ বারবার আঘাত হানে এখানে। এরই মধ্যে নানা দুর্যোগে ক্ষতিগ্রস্থ হয়েছে এ জেলার শহররক্ষা বাঁধ।

এখন সামান্য জোয়ার এলেই আতঙ্কিত হয়ে পড়ে মঠবাড়িয়া ভান্ডারিয়া ও ইন্দুরকানি উপজেলা নদীপাড়ার মানুষরা। একাধিক এলাকায় বেড়িবাঁধ বিলীন হয়ে গেছে, গ্রামগুলো ভারী বর্ষণ পানি বা সাধারণ বন্যায় তলিয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। সুইচগেইটগুলোও সচল না যার ফলে সাধারণ জোয়ারের পানিতেই তলিয়ে যায় ফসলি জমি।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, ‘জোয়ারের পানিতে মোর ঘরের পোতা এক্কালে তলাইয়া গেছে (জোয়ারের পানিতে আমার ঘরের ভিটা ডুবে গেছে)। চুলাও নাই। গাঙ্গের পাশে বান না থাহায় পানিতে সব লইয়া যায় (বাঁধ না থাকায় পানিতে সব ভেসে যায়)। মোরা কোনো সাহায্য চাই না, চাই শক্ত বেড়িবাঁধ (আমরা কোনো সাহায্য চাই না। শুধু একটা বাঁধ চাই)।’

টগড়া গ্রামের মোস্তাফিজুর রহমান বলেন, জোয়ারের পানিতে আমাগো রাস্তাঘাট একেবারে তলিয়ে যায়। এতে করে ছেলেমেয়েরা ঠিকমতো স্কুলে যেতে পারে না। আমাদের থাকতে হয় ঘরবন্দী।

কৃষক আরিফুল ইসলাম বলেন, আমি কৃষিকাজ করি জীবিকা নির্বাহ করি। আমাদের সুইচগেইটগুলো ভালো না থাকায় জোয়ারের পানিতে ফসল তলিয়ে যায়। এতে অনেক লোকসানে পড়তে হয়।

পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহাবুব মাওলা মোহাম্মদ মেহেদী হাসান বলেন, দুর্যোগ থেকে রক্ষায় ৩৪৯কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। বাকি জায়গার জন্য প্রতিবেদন পাঠিয়ে দিয়েছি। বরাদ্দ পেলে পরবর্তী বাঁধগুলো সংস্কার করা হবে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com