ভূমিকম্পে নিখোঁজ আবহাওয়া অফিসের ওয়েব পোর্টাল

ভূমিকম্পের পর থেকে বন্ধ বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ওয়াবসাইট

দেশজুড়ে ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূতের পর হারিয়ে গেল বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট। ভূমিকম্পের পর থেকে বার বার চেষ্টা করেও আবহাওয়ার পূর্বাভাস ও ভূমিকম্পের তথ্যদাতা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না।

শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটে দেশজুড়ে শক্তিশালী একটি ভূকম্পন অনুভূত হয়। তার পর থেকে ভূমিকম্পের তথ্যের জন্য সরকারি গুরুত্বপূর্ণ এই ওয়েবসাইটটি বার বার ব্রাউজ করার চেষ্টা করেও পারা যায়নি। বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত ওয়েবসইটটিতে প্রবেশ করার চেষ্টা করে This Account has been suspended লেখা দেখা গেছে.

এ বিষয়ে জানতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমানের মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ না করে কেটে দেন। সংস্থাটির ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের টেলিফোনেও বার বার চেষ্টা করে পাওয়া যায়নি।

আবহাওয়ার সংবাদ সংগ্রহকারী একাধিক সংবাদকর্মী জানান, এটি নতুন ঘটনা নয়। ঘূর্ণিঝড় বা ভূকম্পনের মতো আবহাওয়ার বড় কোনো ঘটনা ঘটলেই তথ্য জানতে https://live4.bmd.gov.bd/ ওয়েবসাইটটিতে দেশের মানুষ ও গণমাধ্যমকর্মীরা প্রবেশ করে। একটু বেশি মানুষ ক্লিক করলেই ওয়েবসাইটটি বন্ধ হয়ে যায়।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষক সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, সকাল ৯টা ৩৫ মিনিটে সংঘটিত ৫.৫ মাত্রার ভূমিকম্পটির উৎত্তিস্থল ছিল বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে। এটি ভূপৃষ্ঠের ৩৮.৫ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।

সূত্র: বাংলাভিশন

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com