টেকনাফ সৈকতে মৃত ডলফিন-কচ্ছপ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকত থেকে ডলফিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডলফিনের পাশাপাশি একই সৈকতে পড়েছিল একটি সামুদ্রিক কচ্ছপ ও রাঁজ কাকড়া।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) একদল বিজ্ঞানী খবর পেয়ে প্রাণীগুলোর মরদেহ উদ্ধার করে। এ নিয়ে গত তিন মাসে কক্সবাজার সমুদ্র উপকূলে অন্তত ৩২টি সামুদ্রিক কচ্ছপ ও তিনটি ডলফিনসহ বিভিন্ন প্রাণী মারা গেছে।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও সমুদ্র বিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টেকনাফের সাগর জানালা রিসোর্টের সামনের সৈকত থেকে অর্ধ গলিত ইরাবতী প্রজাতির ডলফিন, অলিভ রিডলে প্রজাতির কচ্ছপ ও রাজকাঁকড়া মরদেহ পাওয়া যায়। কীভাবে প্রাণীগুলোর মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা যায়, কয়েকদিন আগে প্রাণীগুলো মারা গেছে।

প্রাণীগুলোর উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া বোরির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ডলফিনটির দৈর্ঘ ৮ ফুট ৩ ইঞ্চি। ওজন প্রায় ৮০ কেজি। শরীরে পচন ধরেছে। দেহের বাইরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে একটি মৃত মা কচ্ছপ উদ্ধার করা হয়। গত ৯ ফেব্রুয়ারি ইনানী সৈকতের শফিরবিল এলাকায় একটি ইরাবতী প্রজাতির ডলফিন ও কচ্ছপ উদ্ধার করা হয়েছিল।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com