সমুদ্রের নিচে থাকে যে শূকর

পৃথিবীর আনাচে-কানাচে আছে কতই না জীবজন্তু। এমন কিছু প্রাণী আছে যেগুলো দেখলে মনে হবে এগুলোর অস্তিত্ব কি আসলেই রয়েছে? সে রকম একটি প্রাণী হলো স্কোটোপ্লেনস।

স্কোটোপ্লেনস এর বৈজ্ঞানিক নাম Scotoplanes globosa। সমুদ্রের একেবারে তলায় থাকা এইসব ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর অন্য নামও রয়েছে, বিশেষ করে এগুলো ‘সী পিগ’ বা সমুদ্রের শূকর নামে ব্যাপকভাবে পরিচিত। তার কারণও অবশ্য সহজেই অনুমান করে নেওয়া যায়, এর চেহারার সাথে শুকরের অমিল খুব একটা খুঁজে পাওয়া যাবে না।

আটলান্টিক, প্যাসিফিক আর ভারত মহাসাগরের দেড় থেকে পাঁচ কিলোমিটার নিচে এদের দেখা পাওয়া যায়। সমুদ্রের তলদেশের কাঁদা থেকে এরা নিজেদের খাবার সংগ্রহ করে নেয়! পানির অনেক গভীরে এদর আস্তানা।

এদের পা অনেকটা শুঁড়ের মত। এরা মূলত চার থেকে ছয় ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এদের চামড়া থেকে এক প্রকার বিষাক্ত পদার্থ নির্গত হয়। যা অন্য প্রাণীদের জন্য বিপদের কারণ হয়ে ওঠে।

অনেক সময় এদের পরজীবী হিসেবে অন্য প্রাণীর শরীরে পাওয়া যায়। এরা মূলত সামদ্রিক বড় শামুক, ঝিনুক, শান্ত প্রকৃতির মাছ এদের কাছে আশ্রয় নেয়।

স্কোটোপ্লেনস একটি অদ্ভুত প্রাণী। নাম শূকর হলেও এরা কিন্তু শূকরের মতো অত বড় কোনো প্রাণী নয়।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , , , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com