ফারাক্কা পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল

ফারাক্কায় বাংলাদেশি প্রতিনিধি দল

পানিবণ্টন চুক্তি অনুযায়ী ফারাক্কা বাঁধ থেকে বাংলাদেশে গঙ্গা নদীর সঠিক পরিমাণ যাচ্ছে কি না, খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে এসেছে পাঁচ সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দল। বুধবার (১লা মার্চ) দলটি মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বাঁধ (ব্যারেজ) পরিদর্শন করে।

পরে ফারাক্কা বাঁধ ও পানি সরবরাহের সঙ্গে যুক্ত ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশি প্রতিনিধি দলের সদস্যরা। বৈঠক শেষে উভয় দেশের প্রতিনিধি দল ফারাক্কার ডাউন স্ট্রিম বোটে করে বাঁধ পরিদর্শন করে।

ভারতীয় প্রতিনিধি দলে ছিলেন ফারাক্কা বাঁধ প্রকল্পের জেনারেল ম্যানেজার আর ডি দেশপান্ডে ও বাঁধ প্রকল্পের কর্মকর্তা অজিত কুমার। অন্যদিকে বাংলাদেশি প্রতিনিধি দলে ছিলেন মো. আবুল হোসেন, অতুল জৈন, মোহাম্মদ মাহমুদুর রহমান, মো. মাহমুদুল হক ও মো. রায়দুর রহমান।

বাঁধ পরিদর্শন শেষে প্রকল্পের জেনারেল ম্যানেজার আর ডি দেশপান্ডে দাবি করেন, চুক্তি অনুযায়ী বাংলাদেশকে সঠিক পরিমাণ পানি সরবরাহ করা হচ্ছে। যতটা পানি বাংলাদেশে যাওয়ার কথা, ঠিক সে পরিমাণ পানিই যাচ্ছে।

কলকাতা ও ফারাক্কায় অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের ৮০তম বৈঠক এটি। ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ-পাঁচদিনের বৈঠকের অন্যতম বিষয়, চুক্তি অনুযায়ী বাংলাদেশকে সঠিক পরিমাণ পানি দেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখা।

জানা যায়, বৈঠকের বাকি দিনগুলোতে দুই দেশের মধ্যে প্রবাহমান অভিন্ন নদীগুলোর পানিবণ্টনসহ সংশ্লিষ্ট একাধিক বিষয়ে আলোচনা করবে উভয় পক্ষ।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে এ পানিবণ্টন চুক্তি সই হয়। দিল্লির হায়দরাবাদ হাউসে সই হওয়া এ চুক্তি ছিল বাংলাদেশকে ন্যূনতম পানির সরবরাহে নিশ্চিত করা।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com