মহেশখালীর সাগরে মাছ ধরার নৌকাসহ ৭ মাঝিমাল্লা নিখোঁজ, থানায় অভিযোগ

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া উপকূল ঘেঁষা বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি ফিশিং ট্রলারসহ ৭ মাঝিমাল্লা নিখোঁজ হয়েছে।

শনিবার (৪ মার্চ) এ ঘটনায় কুতুবজোম ইউনিয়নের মরহুম হাজ্বী আবু ছৈয়দ এর ছেলে তোফাইল আহমদ মহেশখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। নিখোঁজ জেলেরা হলেন কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকার আব্দু শুক্কুর, সরওয়ার, ড্রাইভার ফারুক, আলা উদ্দিন, ছৈয়দ হোসেন এবং হোসেন আহমদ।

জানা যায়, উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা গ্রামের নুরুল আমিন খোকার মালিকানাধীন ইঞ্জিনচালিত এফ.বি শাহেদ ফিশিং বোটের মাঝি শফিদুল্লাহ গত ২৮ ফেব্রুয়ারি রাতে ৭ জন জেলে নিয়ে ঘটিভাঙ্গা ঘাট হইতে মৎস্য আহর বঙ্গোপসাগরে যায় এবং মাছ ধরা শেষে গত ৩ মার্চ রাত অনুমানিক ৮টার সময় বোটের মাঝি মাল্লাদের সাথে মালিকের কথা হয়। তারপর থেকে এখন পর্যন্ত তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। উপকূলে ফিরে না আসা পর্যন্ত সাগরের বিভিন্ন জায়গায় নৌকা নামিয়ে তল্লাশি চালানো হয়েছে। তবে এখনো পর্যন্ত তাদের কোন সন্ধান মেলেনি।

বোট মালিকের ভাই তোফাইল আহমদ বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে গতকাল থেকেই বোটসহ ৭ জন জেলের সন্ধান পাচ্ছি না। ধারনা করা হচ্ছে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা বা জলদস্যুরা বোটটি নিয়ে গিয়েছে। বোটসহ মাঝিদের ফেরত পেতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, সাগরে মাছ ধরতে গিয়ে জেলেসহ একটি বোট নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যেই বিষয়টি উপকূলীয় কোস্টগার্ড মহেশখালী স্টেশন কমান্ডারকে জানানো হয়েছে এবং ৭ মাঝিমাল্লাসহ নিখোঁজ ফিশিং বোটটি উদ্ধারের তৎপরতা চালানো হচ্ছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , , , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com