জাহাজ কাটার সময় আগুনে দগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় জাহাজ কাটার সময় আগুনে দগ্ধ হয়ে মো.আশরাফ মোল্লা (৬৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে বারআউলিয়া তাহের শিপ ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

মো. আশরাফ মোল্লা নড়াইলের লোহাগড়া থানার কুমারডাঙ্গা এলাকার মৃত ওসমান মোল্লার ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, ‘জাহাজ কাটার কাজ সময় আগুনে দগ্ধ হন মো.আশরাফ মোল্লা। এ সময় তার শরীর ঝলসে য়ায়। সেখান থেকে উদ্ধার করে সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়।’

সেখানে কর্তব্যরত চিকিৎসক বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করে দেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে একটার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com