সমুদ্রে তলিয়ে যাচ্ছে জাকার্তা


ক্রমশ সমুদ্রে তলিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তাই দেশের অন্যত্র রাজধানী সরিয়ে ফেলার তোড়জোড় শুরু করছে এ দেশের প্রশাসন। ২০২৪ সালের ১৭ অগস্ট ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসের দিনই নতুন রাজধানীর উদ্বোধন হতে পারে।

ইন্দোনেশিয়া প্রশাসন সূত্রে জানা যায়, জাকার্তা থেকে ২,০০০ কিলোমিটার দূরে বোর্নিওতে তৈরি হচ্ছে দেশের নতুন রাজধানী। ইতিমধ্যেই পরিকাঠামো নির্মাণের কাজ অর্ধেক হয়ে গিয়েছে। তবে পুরো কাজ ২০৪৫ সালের অগস্টে শেষ হবে।

ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী বিশ্বের জনবহুল শহরগুলির মধ্যে অন্যতম। শহরে দূষণের মাত্রাও বিপজ্জনক। তা ছাড়া মাটি থেকে যথেচ্ছ হারে ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার কারণে ক্রমশ বসে যাচ্ছে শহরটি। পরিস্থিতি এমনই যে, আশঙ্কা করা হচ্ছে যে, ২০৫০ সালের মধ্যে শহরের এক-তৃতীয়াংশ জাভা সাগরের তলায় চলে যেতে পারে।

ইতিমধ্যেই বোর্নিওতে পরিকাঠামো নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। প্রাথমিক ভাবে দেশের আমলাদের থাকার বন্দোবস্ত করা হচ্ছে সেখানে। নিরাপত্তার কারণে সবাইকে নতুন শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কেবল সংবাদ সংস্থা এপির একটি প্রতিনিধি দল সেখানে যাওয়ার অনুমতি পেয়েছে।

ইন্দোনেশিয়া প্রশাসন জানায়, নতুন শহরের মাঝে অন্তত ৬০ শতাংশ অঞ্চল জুড়ে ঘন বনাঞ্চল থাকবে। দেশের প্রেসিডেন্ট জোকো উইডোডোর ইচ্ছা, নতুন রাজধানীর নাম হোক ‘নুসানতারা’। তবে পরিবেশবিদদের আশঙ্কা, বোর্নিওর ঘন বনাঞ্চলের মাঝে রাজধানী স্থানান্তরিত করার ফলে বহু গাছ কাটা পড়বে। বিপদের মুখে পড়বে বেশ কিছু বনজীবী উপজাতি গোষ্ঠী।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com