নদী থেকে বালু উত্তোলনে দুই ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রামের হালদা নদীতে থেকে বালু উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) অভিযানটি ভোর ৪ টা থেকে শুরু হয়ে সকাল ৭ টায় শেষ হয়। হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট কলেজ সংলগ্ন হালদা নদীর পয়েন্ট থেকে এ বালু উত্তোলন করা হয়।

মো. মানিক ও মো. হাসান মিয়াকে অবৈধভাবে হালদা নদী থেকে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই পয়েন্ট থেকে জব্দকৃত ৮ ট্রাক বালু ফরহাদাবাদ সেইফ হোমে দেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলম ও সংশ্লিষ্ট ইউপি সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. শাহিদুল আলম বলেন, অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাদের সর্তকও করা হয়েছে। হালদা নদীর মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com