সিলেটে কুশিয়ারা নদীতে ধরা পড়েছে ১৫০ কেজির বাঘাইড়


সিলেট নগরীর বন্দরবাজারের লালবাজারে বিক্রির জন্য আনা হয়েছে ১৫০ কেজির একটি বাঘাইড় মাছ, যা ধরা পড়েছে কুশিয়ারা নদীতে।

জকিগঞ্জে কুশিয়ারা নদীতে জালে মঙ্গলবার মাছটি ধরা পড়ে বলে মাছ বিক্রেতা আনোয়ার হোসেন জানান।

জকিগঞ্জ এলাকায় কুশিয়ারা নদীতে জেলে জালে এ মাছটি ধরা পড়েছিল। সকালে মাছটি বিক্রির জন্য তিনি লালবাজারে নিয়ে এসেছেন।

তবে জেলেদের কাছ থেকে কত টাকায় মাছটি কিনেছেন তা বলতে চাননি বিক্রেতা।

মাছটি বুধবার সকালে কেটে কেজি দরে বিক্রি করা হবে। কারণ এত বড় মাছ কেউ আস্ত কিনবে না। এক কেজি মাছের দাম দুই হাজার টাকার মধ্যে থাকবে।

সিলেটে কুশিয়ারা নদীতে ধরা পড়েছে ১৫০ কেজির বাঘাইড়
বাজারে বড় আকারের বাঘাইড় মাছ আনার খবর শুনে অনেক মানুষ এসে দেখেছেন; অনেককে মোবাইল ফোনে ছবি তুলছেন; কেউ-কেউ মাছটি হাত দিয়ে ছুঁয়েও দেখছেন।

নগরীর লামাবাজারের বাসিন্দা আকবর মিয়াও মাছটি দেখতে গেছেন। নিজের মোবাইল ফোনে ছবি তুলেছেন বাড়ির সদস্যদের দেখানোর জন্য।

“প্রায় সময় লালবাজারে বড় বাঘাইড় মাছ ওঠে। আজ পাড়ার অনেকে মাছটির কথা বলাবলি করছে; তাদের কাছ থেকে শুনে দেখতে এসেছি।”

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com