বাগেরহাটে বিশ্ব পানি দিবস উপলক্ষে মানববন্ধন

বিশ্ব পানি দিবস উপলক্ষে ‘পানি ও টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা লির্ডাসের উদ্যোগে ও উদয়ন বাংলাদেশের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার (২২মার্চ) বাগেরহাট পৌর শহরের খারদ্বার অনুষ্ঠিত ঘন্টাব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

লিডার্স প্রতিনিধি জি এম মোশারেফ হোসেন দিবসটির উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সমাবেশে জলবায়ু অধিপরামর্শ ফোরামের সহ-সভাপতি মুখার্জি রবিন্দ্রনাথের সভাপতিত্বে ও ফোরামের সাধারন সম্পাদকের শেখ আসাদের সঞ্চলনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, সাংবাদিক আজাদুল হক, সুজনের সাধারন সম্পাদক এস কে হাসিব, সাবেক ইউপি সদস্য মিস মিতা বেগম প্রমূখ।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com