‘চট্টগ্রাম-বেলজিয়াম সরাসরি জাহাজ চালু করতে চায় বাংলাদেশ’

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী চট্টগ্রাম বন্দর ও বেলজিয়ামের এন্টওয়ার্প বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচলে আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি আজ সচিবালয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত বেলজিয়ামের অনাবাসিক রাষ্ট্রদূত দিদিয়ের ভেন্ডারহেসেল্টের সঙ্গে বৈঠককালে এই আগ্রহের কথা জানান । সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রাম ও এন্টওয়ার্প বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরু হলে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে দ্রুত এবং কম খরচে কন্টেইনার ও কার্গো পরিবহন সহজ হবে, বিশেষ করে তৈরি পোশাক পরিবহনের ক্ষেত্রে সময় ও খরচ কমে যাবে।

প্রতিমন্ত্রী পায়রা বন্দরের ড্রেজিংসহ চট্টগ্রাম, মোংলা, মাতারবাড়ী বন্দর, চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনালের উন্নয়নে কারিগরী সহায়তা ও ট্রেনিংয়ের বিষয়ে সহযোগিতা কামনা করেন।

এছাড়া বাংলাদেশের মেরিটাইম খাতে সহযোগিতা এবং সিফেয়ারারদের বেলজিয়াম জাহাজে চাকুরি ও ট্রেনিংয়ের বিষয়েও সহায়তা চান তিনি। রাষ্ট্রদূত এসব খাতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এসময় বেলজিয়াম দূতাবাসের ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কমিশনার বেবিতি ডেসফোসেজ, সেদেশের ব্যবসায়ী ব্রাম ভেন্ডিপিত ও অলিভিয়ার ভিজভার্মান উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com