কক্সবাজার বেড়াতে এসে ভারতীয় পর্যটকের মৃত্যু

কক্সবাজারে বেড়াতে আসা ভারতীয় নাগরিক কুলালচন্দ্র সিং (৭৪) নামক এক পর্যটকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের কলাতলী হোটেল মোটেল জোনের অস্টার ইকোর ৮০৪ নম্বর কক্ষ তার অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিলে তাকে কর্তৃপক্ষ মৃত ঘোষণা করেন।

নিহত পর্যটক ভারতের মনিপুরের ইম্ফলের বাসিন্দা। গত মঙ্গলবার তার পরিবারের সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসেন।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোল্লা শাহিন।

তিনি নিহত পর্যটকের পরিবারের বরাতে বলেন, বুধবার রাতে সবাই বিচে যান। সেখান থেকে এসে তারা তাদের রুমে যান। নিহত পর্যটক বাথরুমে যাওয়ার ১ ঘণ্টা পরেও বের হচ্ছেন দেখে অন্যরা ডাকতে শুরু করেন। হোটেল কর্তৃপক্ষের সহায়তায় বাথরুমের দরজা ভেঙে দেখা যায় তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরে সেখান থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে মৃত্যু হয়েছে সেটি এখনো জানা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com