কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২টি বন্দুকসহ এক ডাকাত আটক

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলার বিশেষ অভিযানে ২টি একনলা বন্দুক, ১টি চারনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ টি দেশীয় দাঁ ও ১টি রডসহ ১ জন ডাকাত সদস্য কে আটক করা হয়।

শুক্রবার (৩১ মার্চ ২০২৩) দুপুরে লেফটেন্যান্ট ইকবাল হোসেন এর নেতৃত্বে লেফটেন্যান্ট এম জহুরুল ইসলামসহ ১৫ সদস্যের একটি আভিযানিক দল সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন পাইস্যামারী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার গাবুরা ইউনিয়নের বাসিন্দা লিয়াকত গাজীর ছেলে আজিজুল হক (২৭)আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি ডাকাত দলের সক্রিয় সদস্য ছিল এবং বিভিন্ন সময় সুন্দরবন এলাকায় ডাকাতি করে থাকত।

পরবর্তীতে আটককৃত চারনলা বন্দুক, একনলা বন্দুক, তাজা কার্তুজ, দেশিয় দা, রড ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com