তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ২০

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় তিউনিসিয়া উপকূলে একটি নৌকা ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন নিখোঁজ রয়েছে। সম্প্রতি উত্তর আফ্রিকার দেশটি থেকে ইউরোপে যাওয়ার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছ। একই সঙ্গে বেড়েছে দুর্ঘটনায় নিহতের সংখ্যা। খবর আল-জাজিরার।

শনিবার (৮ এপ্রিল) স্ফ্যাক্স আদালতের বিচারক ফৌজি মাসমুদি জানিয়েছেন, স্ফ্যাক্সের উপকূলে নৌকাটি ডুবে যায়। এরপর কোস্টগার্ড ১৭ জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

সাম্প্রতিক সময়ে ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের কাছে তিউনিসিয়া অন্যতম একটি কেন্দ্রে পরিণত হয়েছে। আগে ছিল লিবিয়া। মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা বাড়ছে।

মার্চের শেষ দিকে সাব-সাহারান আফ্রিকান অঞ্চলের শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে তিউনিসিয়া উপকূলে একটি নৌকা ডুবে যায়। ওই ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়। নৌকাটি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করছিল।

ফেব্রুয়ারিতে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ অভিযোগ করেন যে, তার দেশে অবস্থানরত সাব-সাহারান আফ্রিকার অভিবাসনপ্রত্যাশীদের কারণে অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তিনি এই অভিবাসনপ্রত্যাশীদের হুমকি হিসেবে বর্ণনা করেছেন। তার এমন মন্তব্যের কঠোর সমালোচনা করে আফ্রিকান ইউনিয়ন।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com