কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে শাহজাহান (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে।

মৃত শাহজাহান চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার শোলকবহর এলাকার মৃত আবদুল খালেকের ছেলে। আজ ভোরে পরিবার নিয়ে তিনি কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।

সমুদ্রসৈকতে পর্যটকদের সেবায় নিয়োজিত জেলা প্রশাসনের বিচকর্মী মাহাবুবুল আলম জানান, বেলা সাড়ে ১১টার দিকে সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নামেন শাহজাহানসহ তার স্বজনেরা। গোসলের একপর্যায়ে বেলা দেড়টার দিকে সমুদ্রের পানিতে ভেসে যান শাহজাহান। বেলা দুইটার দিকে লাইফগার্ড ও বিচকর্মীরা শাহজাহানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com