কুয়াকাটা সৈকতে গোসলে নেমে কিশোর নিখোঁজ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নাবিল নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। এসময় তার সঙ্গে থাকা মাসুম ও সাইমুন নামের আরও দুজন অসুস্থ হয়ে পড়ে। তাদের স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।

শুক্রবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে ১০ কিলোমিটার পূর্বদিকে চরগঙ্গামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিখোঁজ নাবিল কলাপাড়া পৌরশহরের এতিমখানা এলাকার মৃত বজলুর রহমানের ছেলে। নাবিল ঈদের ছুটিতে উপজেলার ধুলাস্বার ইউনিয়নের চরগঙ্গামতি এলাকায় নানা আব্দুল গনির বাড়িতে বেড়াতে আসে। পরে ঈদের দ্বিতীয় দিন সকালে নানাবাড়ি সংলগ্ন সৈকতে সমবয়সী পাঁচ/ছয়জন মিলে গোসল করতে নেমে দুর্ঘটনার শিকার হয়।

ফায়ার সার্ভিসের কলাপাড়া স্টেশন কর্মকর্তা মো. ইলিয়াস বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উদ্ধার অভিযানে যাচ্ছি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com