বঙ্গোপসাগরে এক ট্রলারেই ৩০ মণ ইলিশ

বঙ্গোপসাগরে এক ট্রলারেই ৫০ মণ মাছ ধরা পড়েছে, যার মধ্যে ৩০ মণই ইলিশ। গত ১১ আগস্ট বরগুনার পাথরঘাটা থেকে সাগরে মাছ শিকার করতে যায় এফবি অলিউল্লাহ-১ নামের বরগুনার একটি মাছ ধরার ট্রলার। এরপর টানা সাত দিন বঙ্গোপসাগরের বিভিন্ন স্থানে মাছ শিকার করেন ওই ট্রলারের জেলেরা। এতেই বাজিমাত করেন তারা।

মাত্র সাত দিনে তারা শিকার করেন বিভিন্ন প্রজাতির ৫০ মণ সামুদ্রিক মাছ। যার মধ্যে ৩০ মণই ইলিশ মাছ। একসঙ্গে এত মাছ শিকার করতে পারায় বেজায় খুশি ট্রলারের জেলেরা।

ট্রলারের মাঝি শাহ্ আলম বলেন, বঙ্গোপসাগরে আমরা সাত দিন মাছ ধরেছি। সাগরের চালনার বয়া এলাকা পশ্চিম দিকে ৫ ঘণ্টা ট্রলার চালিয়ে গিয়ে মাছ ধরেছি। এ ছাড়াও বাইজদার বয়া এলাকা থেকে ৮ ঘণ্টা পূর্ব দিকে ট্রলার চালিয়ে গিয়ে মাছ ধরেছি। অনেক প্রজাতির সামুদ্রিক মাছের সঙ্গে দুই হাজার ১০০ থেকে দুই হাজার ২০০ ইলিশ পেয়েছি আমরা। এর মধ্যে এক হাজার ৫০০ ইলিশের প্রতিটির ওজন এক কেজির ওপরে। সে হিসাবে ইলিশ মাছ পেয়েছি ৩০ মণেরও বেশি। আমার জীবনে একসঙ্গে এত ইলিশ মাছ আর কোনোদিন পাইনি। এ রকম ইলিশ মাছ সচরাচর পাওয়া যায় না।

ট্রলারের জেলে শাওন বলেন, আমরা মোট সাতবার জাল ফেলেছি। প্রতিবার ৬ মণ, ৭ মণ করে মাছ পেয়েছি। জালে এত মাছ দেখে আমরা যেমন অবাক হয়েছি, ঠিক তেমনি খুশিও হয়েছি।

এ বিষয়ে ট্রলারের মালিক মো. আলম মোল্লা বলেন, সাগরে এখন মাছ পাওয়া যাচ্ছে। আমার ট্রলারে যে মাছ পেয়েছি, তার দাম ২১ থেকে ২২ লাখ টাকা। এভাবে মাছ ধরা পড়লে ট্রলার মলিকরা আগের ক্ষতি পুষিয়ে উঠতে পারবে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com