ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের নতুন ডিজি তৌহিদা রশীদ

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রোলজি বিভাগের অধ্যাপক ড. তৌহিদা রশীদ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) তাকে তিন বছরের জন্য নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ‘বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট আইন, ২০১৫’ এর ধারা ৬(২) এবং ৯(২) অনুযায়ী তিনি এই নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

বর্তমানে অতিরিক্ত দায়িত্বে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের ডিজি রয়েছেন মো. মঈনুল ইসলাম তিতাস।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

সব সংবাদ

শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক চলতি মৌসুমে সেন্টমার্টিন ভ্রমণ অনিশ্চিত শুরু হয়েও হলো না শুরু সেন্টমার্টিন যাত্রা সেন্ট মার্টিনে কাঁটাযুক্ত পটকা মাছ: পরিবেশ রক্ষার সুফল! সেন্টমার্টিন দ্বীপে যেতে মানতে হবে ১২ নির্দেশনা

For add

oceantimesbd.com