টেকনাফে ২৭ মি.মি. বৃষ্টির রেকর্ড, বৃষ্টি হবে কালও

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারের টেকনাফে ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামীকালও চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আগামী ২ দিনের মধ্যে রাতের তাপমাত্রা আরও কমে আসবে বলেও জানানো হয়।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।

কাল ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। একই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার এবং এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টার আবহাওয়াচিত্র তুলে ধরে বলা হয়, এই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুণ্ডে ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিন টেকনাফে ২৭ মিলিমিটার বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদফতর।

ঢাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ২৩ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১০ মিনিটে হবে বলে জানানো হয়।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com