কক্সবাজার সৈকতে ৮ টন প্লাস্টিক বর্জ্যে তৈরি ‘দানব’

প্লাস্টিক বর্জ্য দিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে তৈরি করা হয়েছে ‘বর্জ্য দানব’। কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিন থেকে সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্য দিয়ে বানানো হয়েছে ৪২ ফুট উচ্চতার এই ভাস্কর্য দানব।

কক্সবাজার সমুদ্র সৈকতের হোটেল সীগাল পয়েন্টে ভাস্কর্যটি তৈরিতে লেগেছে ৮ টন প্লাস্টিক বর্জ্য এবং সময় লেগেছে ৭ দিন।

বৃহস্পতিবার থেকে পরবর্তী ৭ দিন প্রদর্শনীর পর এই ভাস্কর্যের প্লাস্টিক রিসাইকেল করা হবে।

সমুদ্রে প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসনের সহযোগিতায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে।

এই ভাস্কর্যটি বর্জ্য দিয়ে বানানো এশিয়ার সর্ববৃহৎ ভাস্কর্য বলে দাবি করেছেন এর ভাস্কর আবীর কর্মকার। আবীর কর্মকারের সঙ্গে ভাস্কর্যটি তৈরিতে সহযোগী হিসেবে ছিলেন শুভ্র, নির্ঝর, সাব্বির, বিপ্লব ও উজ্জ্বল।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com