মানুষ নিয়ে সাগর অভিযানে যাবে ভারতের ডুবোযান মৎস্য-৬০০০

গভীর সমুদ্রে ব্যবহার উপযোগী সাবমারসিবল বা ডুবোযান তৈরি করছে ভারত। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় সরকারের মন্ত্রী কিরেন রিজ্জু মৎস্য-৬০০০ নামের ওই সাবমারসিবলটির ছবি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার)। ভারত সরকারের ‘সমুদ্রযান’ মিশনের অংশ হিসেবে এই সাবমারসিবল বানানো হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সাবমারসিবলটির নকশাসহ নির্মাণকাজ করছে ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশান টেকনোলজি (এনআইওটি)। একবার সমুদ্রে নামানো হলে এটিই হবে ভারতের প্রথম মনুষ্যবাহী সাবমারসিবল।

কিরেন রিজ্জু তাঁর পোস্টে লেখেন, বর্তুলাকার এই ডুবোযান ৬০০০ মিটার গভীর পর্যন্ত নামতে পারবে। তবে প্রাথমিকভাবে ডুবোযানটি ৫০০ মিটার গভীরতা পর্যন্ত নামবে। রিজ্জু আরও জানিয়েছেন, ভারতের এই মিশনের ফলে সমুদ্রের জীববৈচিত্র্যের কোনো ক্ষতি হবে না।

কিরেন রিজ্জু তাঁর পোস্টে লেখেন, ‘আমাদের পরবর্তী মিশন সমুদ্রযান। এটি চেন্নাইয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশান টেকনোলজিতে নির্মাণাধীন মৎস্য-৬০০০ সাবমারসিবল। ভারতের প্রথম মনুষ্যবাহী গভীর সমুদ্র মিশন “সমুদ্রযান” এই সাবমারসিবলে করে ছয় কিলোমিটার গভীরে তিন জন মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে। গভীর সমুদ্রের সম্পদ ও জীববৈচিত্র্য অধ্যয়ন করা হবে এর মাধ্যমে। এই প্রকল্প সমুদ্রের বাস্তুতন্ত্রের ক্ষতি করবে না।’

মন্ত্রী আরও বলেন, ‘এই গভীর সমুদ্র মিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্লু ইকোনমি-ভিশনের সঙ্গে সাযুজ্যপূর্ণ। এই মিশন গভীর সমুদ্রে খনিজ ও জীববৈচিত্র্য অনুসন্ধান করবে। মন্ত্রীর দেওয়া তথ্যানুসারে ২০২৬ সাল নাগাদ মিশনটি বাস্তবায়িত হবে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , , , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com