নেদারল্যান্ডস থেকে আনা হলো ক্যাঙ্গারু ও লামা

অস্ট্রেলিয়ার জাতীয় পশু হিসেবেই আমাদের মানুষ এই প্রাণীটিকে চিনে থাকে। সামনের পায়ে ভর দিয়ে দ্রুত গতিতে দৌড়ানোর দৃশ্যটা এ দেশের মানুষের কাছে বেশ কৌতুহলের। এতদিন ডিসকভারি, এনিম্যাল প্লানেট চ্যানেলে অস্ট্রেলিয়ার জাতীয় পশু ক্যাঙ্গারুকে দেখতে অভ্যস্ত বাংলাদেশের মানুষ এবার নিজ দেশেই সরাসরি দেখার সৌভাগ্য অর্জন করতে যাচ্ছে।

বাংলাদেশের চিড়িয়াখানায় রাখার জন্য ৬টি ক্যাঙ্গারু আমদানি করা হয়েছে। সঙ্গে এসেছে আরো একটি দুষ্প্রাপ্য এবং বাংলাদেশের মানুষের কাছে অপরিচিত প্রাণী লামা। এর সংখ্যাও ৬টি। আমদানি করেছে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

তবে অস্ট্রেলিয়া থেকে নয়, ক্যাঙ্গারু এবং লামা আমদানি করা হয়েছে ইউরোপের দেশ নেদারল্যান্ডস থেকে। শুক্রবার ভোর ৫টায় নতুন প্রাণীগুলো চট্টগ্রাম চিড়িয়াখানায় এসে পৌঁছেছে।

চট্টগ্রাম চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক ডা. শাহাদাত হোসেন শুভ জানান, ‘আজ সকাল ১০টায় সর্বসাধারণের জন্য এসব প্রাণী উন্মুক্ত করা হবে।’

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com