বমি করতে পেট শরীর থেকে বের করে নেয় এই প্রাণি

কিছু খারাপ খাবার খেয়ে ফেললে তা শরীর থেকে বমি হয়ে বের করে নিয়ে আসে। এটা সব প্রাণির ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু একটি প্রাণি বের করে নিয়ে আসে পুরো পাকস্থলীটা। এই প্রাণিকে আমরা সবাই চিনি ও জানি। এটা মানুষের আশে পাশে থাকে। প্রাণিটির নাম হল ব্যাঙ।

বমি করে পেটে প্রবেশ করা বিষাক্ত খাবার উগরে বের করে দেওয়া সব প্রাণির স্বাভাবিক প্রবণতা। যা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু এই জীবজগতে তো ব্যতিক্রমের অন্ত নেই। তেমনই ব্যতিক্রম হিসাবে এমনও একটি প্রাণি রয়েছে যারা বমি করতে পারেনা। কিন্তু মাঝেমধ্যেই বিষাক্ত খাবার খেয়ে ফেলে। অজান্তে খাওয়া সেই খাবার পেটে গিয়ে তার বিষক্রিয়া শুরু করে।

বিষক্রিয়ায় পেটে যন্ত্রণা বা অস্বস্তি শুরু হয়। কিন্তু তারা বমি করে পাকস্থলী পরিস্কার করতে পারেনা। তখন তারা এক অদ্ভুত পদক্ষেপ নেয়। শরীর থেকে নিজের পাকস্থলীটাই বাইরে বার করে নিয়ে আসে তারা।

শরীরের ভিতরের অঙ্গপ্রত্যঙ্গকে এভাবে বাইরে বের করা দুঃসাধ্য কাজ। এই কাজটি করে ব্যাঙ। এই প্রাণীটি তা অনায়াসে পারে। তাতে তাদের কোন ক্ষতিও হয়না। ব্যাঙ বমি করতে পারেনা বলে নিজের পাকস্থলীটা শরীর থেকে বের করে নিয়ে তারপর পাকস্থলীতে জমে থাকা সবকিছু ফেলে দেয়। তারপর ফাঁকা করা পাকস্থলীটা ফের শরীরের মধ্যে ঢুকিয়ে নেয়।

এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে তাদের অতি সামান্য সময় লাগে। এত দ্রুত তারা পুরো কাজটা সম্পূর্ণ করে যে তা হয় বিদ্যুতের গতিতে। আর এভাবেই ব্যাঙ পাকস্থলী থেকে বিষাক্ত খাবার বের করে নেয়। বমি না করতে পারলেও পাকস্থলী বের করার পদ্ধতি একটি পূর্ণ বয়স্ক ব্যাঙ রপ্ত করে নেয়।

 

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags:

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com