কুয়াকাটায় একসঙ্গে ভেসে এলো দুটি মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে একসঙ্গে অর্ধগলিত দুটি ডলফিন ভেসে এসেছে। ইরাবতী প্রজাতির ডলফিন দু’টির দেহের অধিকাংশ জায়গায় পঁচন ধরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে কুয়াকাটা জাতীয় উদ্যান সংলগ্ন সৈকতে বালুতে আটকে যায় ডলফিন দুটি। এসময় পর্যটক এবং স্থানীয়দের নজরে এলে বনবিভাগকে খবর দেয়া হয়। এদের দৈর্ঘ্য যথাক্রমে ৮ ও ৩ ফুট ছিল।

স্থানীয় জেলেরা জানান, দুপুরের দিকে সৈকত থেকে গঙ্গামতি যাওয়ার পথে ঢেউয়ের সাথে ডলফিন দু’টিকে ভেসে আসতে দেখেছেন তারা।

এ বিষয়ে বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, স্থানীয়দের মাধ্যমে কুয়াকাটা সৈকতের ঝাউবাগান এলাকায় দু’টি মৃত ডলফিন ভেসে আসার খবর জেনেছি। এখন আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠিয়ে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্টে চলতি বছরে ৪টি এবং ২০২২ সালে ১৯টি মৃত ডলফিন ভেসে এসেছে। সবশেষ গত ৪ মে কুয়াকাটা পর্যটন পার্ক সংলগ্ন সৈকতে ৯ ফুট ২ ইঞ্চি লম্বা আরও একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছিল।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com