আফগানিস্তান, তাজাকিস্তান ও ভারতে গত ১২ ঘণ্টায় ১৫টি ভূমিকম্প হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে গত ৭ ঘণ্টায় ১৩ বার ভূমিকম্প হয়েছে তাজাকিস্তানে। এর মধ্যে একটি ৬ দশমিক ৭ মাত্রার ভূকম্পনও ছিল।
চট্টগ্রাম থেকে কনটেইনারে করে মালয়েশিয়ায় যাওয়া সেই কিশোর রাতুল ইসলাম ফাহিমকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ফাহিমকে বিমানবন্দরে বিদায় জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফ উদ্দিন নাসুশন ইসমাইল। এ সময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন।
নৌযান শ্রমিকদের মূল মজুরি ৬০ শতাংশ বাড়ানোয় পূর্বঘোষিত আন্দোলন থেকে সরে এসেছেন তারা। সরকার মজুরি বৃদ্ধি করায় উচ্ছ্বাসও প্রকাশ করেন নৌযান শ্রমিকরা। অন্যদিকে, এ মজুরি বৃদ্ধি তাদের ধারাবাহিক আন্দোলনের ফসল হিসেবে দেখছেন শ্রমিক নেতারা।
গতকাল এই মহাসাগরে রিখটার স্কেলে ৪ দশমিক ৭ মাত্রার একটি ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্পে কোথাও বড় ধরণের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে প্রশান্ত মহাসাগরে পড়ে চন্দ্রযানটি।
ভূমিকম্পে তুরস্কে ও সিরিয়ার বিধ্বস্ত পরিস্থির সপ্তাহ না কাটতে ভারতে পর পর তিনটি ভূকম্পন অনুভূত হয়েছে। সবশেষ সোমবার বেলা ১১টা ৫৭ মিনিটে বাংলাদেশ নিকটবর্তী ভারতের আসাম রাজ্যে একটি ভূমিকম্প অনুভূত হয়।
গত পাঁচ দশকে (১৯৭০-২০২০) সুন্দরবনের ভারতীয় অংশের প্রায় ১২৯ বর্গ কিলোমিটার ক্ষয়ে গিয়েছে। জঙ্গলে ঢাকা দ্বীপ এলাকাগুলি এই সময়ের মধ্যে প্রায় ৮০ বর্গ কিলোমিটার ছোট হয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় পরিবেশবিদেরা। বসতি দ্বীপগুলির প্রায় ৪৯ বর্গ কিলোমিটার ক্ষয় হয়েছে বলেও জানাচ্ছেন তারা।
সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমুদ্রসীমার নিরাপত্তা ও মাদক পাচার রোধে কার্যকর ভূমিকা রাখছে কোস্ট গার্ড। প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় অঞ্চলেও ভূমিকা রাখায় জনগণের আস্থা অর্জন করেছে বলেও মন্তব্য করেন তিনি।
ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলার প্রভাবে দমকা হওয়া, প্রবল বর্ষণ ও জলোচ্ছাস শুরু হয়েছে। এতে নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ড, নর্থ আইল্যান্ড ও তার আশপাশের এলাকায় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ৫৮ হাজারেরও বেশি বাড়িঘর।
For add