বিশ্বকাপের মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ৩৫ হলেও বয়সকে যে তিনি তোয়াক্কা করেন না, তা তার পারফর্ম্যান্সই বলে দিচ্ছে। জানা গেছে, মেসির এই এনার্জির পেছনে ভূমিকা রাখছে সামুদ্রিক শৈবাল।
তিনি বলেন, ‘৩৮টি উন্নত দেশের মধ্যে ৩৩টিই এসডিজি লক্ষ্যমাত্রা পূরণের জন্য তাদের নিজ নিজ প্রতিশ্রুত অর্থ সহায়তা দিচ্ছে না। করোনা পর যুদ্ধসহ বৈশ্বিক বিভিন্ন প্রেক্ষাপটের কারণে জ্বালানি, খাদ্য ও অর্থনৈতিক সংকট সৃষ্টি হওয়ায় এসডিজি বাস্তবায়ন বিঘ্নিত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
দুর্যোগের পূর্বাভাস ব্যবস্থাপনার উন্নয়ন, নতুন আশ্রয়কেন্দ্র স্থাপন, দুর্যোগের পূর্বপ্রস্তুতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উদ্ধার কার্যক্রমে স্বেচ্ছাসেবীদের নিবেদিত প্রচেষ্টাসহ বিভিন্ন কার্যক্রম এবং সর্বপরি দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় সরকারের বিনিয়োগ বাড়ায় প্রাকৃতিক দুর্যোগে জান-মালের ক্ষয়ক্ষতি এক ডিজিটে নামিয়ে আনা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
২০২০ সাল হতে ‘এমভি বে ওয়ান’ জাহাজ চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে পর্যটন সেবা দিয়ে আসছে। জাহাজটিতে আরো বিলাসবহুল সুবিধাদি সংযোজন করা হয়েছে। পাশাপাশি একই সময়ে জাহাজের প্রয়োজনীয় পরিবর্তন, পরিবর্ধন এবং মেরামতের কার্যাদিও সম্পন্ন করা হয়।
আতঙ্ক সৃষ্টি করে দুর্বল হয়ে গেছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি। গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে কমে এসেছিল তাপমাত্রাও। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছিল ১১-১২ ডিগ্রির ঘরে। তবে আবহাওয়া অফিস বলছে, আজ রাতে সারাদেশের কিছুটা কমলেও আবারও বেড়ে যাচ্ছে তাপমাত্রা।
ইসরায়েল নেচার অ্যান্ড পার্কস অথরিটির গাই লাভিয়ান রয়টার্সকে বলেছেন, ‘পানি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে এবং আমরা আরও বেশি করে জেলিফিশ দেখতে পাচ্ছি। তারা এখানে সত্যিকারের ক্ষতি করে। আপনি নিশ্চিতভাবে বলতে পারেন যে গ্লোবাল ওয়ার্মিং এই বিশাল ঝাঁকগুলিতে অবদান রাখে।’
সমুদ্রে এক প্রজাতির কচ্ছপ বাস করে। এরা যে সৈকতে বাসা বাধে ২০ বছর পরে সেখানেই ফিরে এসে ডিম পাড়ে। অবাক হচ্ছেন। অবাক হওয়ারই কথা। আরো আছে চমকানো তথ্য। মানুষের সাথে বহু মিল আছে এই কচ্ছপের। চলুন জেনে নেই সামুদ্রিক এই আশ্চর্য প্রাণী সম্পর্কে।
ঢাকায় চলছে তিন দিনব্যাপী ‘বে অফ বেঙ্গল কনভারসেশন ২০২২’। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এর আয়োজনে সোমবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শুরু হওয়া এই কনভারসেশন শেষ হবে বুধবার।
ভারত ও মিয়ানমার থেকে বাংলাদেশের ১৮টি আন্তঃসীমান্ত নদীতে প্রতিদিন প্রায় ১৫,৩৪৫ টন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক প্রবেশ করে। এর মধ্য থেকে ২,৫১৯ টন ভারত থেকে এবং ২৮৪ টন মায়ানমার থেকে আসে। এভাবে প্রতি বছর প্রায় অর্ধ মিলিয়ন টন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্য আমাদের বঙ্গোপসাগরে প্রবেশ করে।
সাধারণত ঝড় হলে ফসলের ক্ষতি হয়। দুধ-ডিমসহ পুষ্টিকর ফলের সংকট তৈরি হয়। তাছাড়া, উপকূলের মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে পুষ্টিকর খাবার কিনেও খাওয়াতে পারে না। এতে পুষ্টিসংকটে পড়ে মা ও শিশু। তাছাড়া, লবনাক্ত পানির কারণে নারীদের নানান সমস্যায় পড়তে হয়।
For add