News

নৌ-যান শ্রমিকদের ধর্মঘটে অচল দেশের সব নৌপথ

নিজস্ব প্রতিবেদক : ২৭ নভেম্বর ২০২২, রবিবার, ১৬:২৪

সমুদ্র ভাতা দেওয়া, মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে শ্রমিক ফেডারেশনের ডাকে সারাদেশে চলছে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট।
শনিবার (২৬ নভেম্বর) রাত ১২টা থেকে দেশের সব নদী বন্দরে সব ধরনের নৌযান নোঙর করে রেখেছেন শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

তাপমাত্রা বাড়ায় বিশ্ব অর্থনীতির ক্ষতি ১৬ ট্রিলিয়ন ডলার: গবেষণা

ওশানটাইমস ডেস্ক : ২৭ নভেম্বর ২০২২, রবিবার, ১৬:০৫

সম্প্রতি করা এক গবেষণা থেকে বিশেষজ্ঞরা বলছেন, শুধু ঝড়-বন্যা নয় তাপমাত্রা বৃদ্ধিও চরম অর্থনৈতিক ক্ষতি করছে পুরো বিশ্বের। তাদের মতো ইতিমধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী ১৫ ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হয়েছে। বিশ্ব উষ্ণায়নের কারণে কম আয়ের দেশগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান বিজ্ঞানীরা।

বেতন বাড়ানো সম্ভব নয়, ধর্মঘটে উল্টো লাভ হবে: দাবি লঞ্চ মালিকদের

ওশানটাইমস : ২৮ নভেম্বর ২০২২, সোমবার, ৯:১৩

নৌযানশ্রমিকদের দাবি ও কর্মবিরতির বিষয়ে লঞ্চ মালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সহসভাপতি সাইদুর রহমান বলেন, ‘এই মুহূর্তে লঞ্চ ব্যবসার অবস্থা মন্দা। আমরা এ ব্যবসা বন্ধ করে দিতে পারলে বাঁচি। সেই মুহূর্তে ধর্মঘট ডাকলে আমাদের ক্ষতির চেয়ে লাভই হবে। আর আমাদের পক্ষে এই মুহূর্তে বেতন-ভাতা বৃদ্ধি করা অসম্ভব।’

টেকনাফে ২৭ মি.মি. বৃষ্টির রেকর্ড, বৃষ্টি হবে কালও

নিজস্ব প্রতিবেদক : ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ১৪:০০

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারের টেকনাফে ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামীকালও চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।

মাসজুড়ে উত্তাল বঙ্গোপসাগর: দ্বিতীয়টি না যেতেই ৩য় লঘুচাপ সৃষ্টি হচ্ছে শনিবার

নিজস্ব প্রতিবেদক : ২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৫:৫৯

সবশেষ গেল সপ্তাহে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলীয় এলাকায় সৃষ্টি হয় আরও একটি লঘুচাপ। লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত হয়ে সপ্তাহজুড়ে সাগর উত্তাল রাখে এটি। অবশেষে গতকাল গুরুত্বহীন হয়ে পড়ে এই লঘুচাপ এটি বিদায় না নিতেই আবহাওয়া অফিস জানাচ্ছে সাগরে সৃষ্টি হচ্ছে আরও একটি লঘুচাপ। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ পাবে কিনা সে বিষয়ে কিছু জানায়নি তারা।

উন্নত ভ্রমণসেবা নিয়ে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রা শুরু করলো নতুন বিমান

নিজস্ব প্রতিবেদক : ২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৬:৫৭

২০২৩ সালের মধ্যে এয়ার এ্যাস্ট্রা’র এয়ারক্রাফট এর বহর ১০টিতে উন্নিত হবে। ফ্রান্সে নির্মিত এটিআর ৭২-৬০০ বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক টার্বোপ্রপ প্রযুক্তির নির্ভরযোগ্য এয়ারক্রাফট। এয়ারক্রাফটির আরামদায়ক কেবিন ৭০ জন যাত্রী বহন করার জন্য প্রস্তুত করা হয়েছে।

দূষণের প্রতিবাদ জানাতে কাল থেকে বালু নদীতে হবে দুই দিনব্যাপী উৎসব

নিজস্ব প্রতিবেদক : ২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার, ১৪:১২

দুই দিনব্যাপী আয়োজনের মধ্যে আগামীকাল শুক্রবার (২৫ নভেম্বর) দুপুর ৩টায় বালু নদীতে অনুষ্ঠিত হবে নৌকা বাইচ এবং ২৬ নভেম্বর সকাল ১১টায় বালু নদী উৎসবের মূল উদ্ধোধনী সমাবেশ ও আলোচনা অনুষ্ঠান আয়োজন হবে। এই সমাবেশ সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

শক্তি ধরে রাখতে সামুদ্রিক শৈবাল খাচ্ছেন মেসিসহ ফুটবল তারকারা

ওশানটাইমস ডেস্ক : ২৩ নভেম্বর ২০২২, বুধবার, ১৫:৩৬

বিশ্বকাপের মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ৩৫ হলেও বয়সকে যে তিনি তোয়াক্কা করেন না, তা তার পারফর্ম্যান্সই বলে দিচ্ছে। জানা গেছে, মেসির এই এনার্জির পেছনে ভূমিকা রাখছে সামুদ্রিক শৈবাল।

‘৩৮টি উন্নত দেশের মধ্যে ৩৩টিই এসডিজি বাস্তবায়নের প্রতিশ্রুত অর্থ দিচ্ছে না’

নিজস্ব প্রতিবেদক : ২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার, ১৩:১৫

তিনি বলেন, ‘৩৮টি উন্নত দেশের মধ্যে ৩৩টিই এসডিজি লক্ষ্যমাত্রা পূরণের জন্য তাদের নিজ নিজ প্রতিশ্রুত অর্থ সহায়তা দিচ্ছে না। করোনা পর যুদ্ধসহ বৈশ্বিক বিভিন্ন প্রেক্ষাপটের কারণে জ্বালানি, খাদ্য ও অর্থনৈতিক সংকট সৃষ্টি হওয়ায় এসডিজি বাস্তবায়ন বিঘ্নিত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

আইওআরএর চেয়ারম্যান নির্বাচিত হলো বাংলাদেশ

ওশানটাইমস ডেস্ক : ২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৮:২৩

ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ২৩ জাতি জোটের চেয়ারম্যান হলো বাংলাদেশ

for add

for add

oceantimesbd.com