১ মাসের মধ্যে নতুন মজুরী কাঠামো ঘোষণা, গেজেট প্রকাশের পূর্ব পর্যন্ত অন্তর্বতীকালীন ভাতা প্রদানের শর্তে চলমান নৌযান ধর্মঘট প্রত্যাহার করেছেন নৌ পরিবহন শ্রমিক নেতারা।
বন্দরের বর্হিনোঙ্গরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাসও বন্ধ রয়েছে। ফলে তৈরী হয়েছে অচলাবস্থা। এতে নোঙ্গর করে অলস বসে আছে ২২টি বিদেশি জাহাজ। ফলে বন্দরের বর্হিনোঙ্গরে আটকা পড়েছে ভোগপণ্য শিল্পের বাঁচামাল, সার ও নির্মাণ উপকরণ।
সমুদ্র ভাতা দেওয়া, মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে শ্রমিক ফেডারেশনের ডাকে সারাদেশে চলছে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট।
শনিবার (২৬ নভেম্বর) রাত ১২টা থেকে দেশের সব নদী বন্দরে সব ধরনের নৌযান নোঙর করে রেখেছেন শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
সম্প্রতি করা এক গবেষণা থেকে বিশেষজ্ঞরা বলছেন, শুধু ঝড়-বন্যা নয় তাপমাত্রা বৃদ্ধিও চরম অর্থনৈতিক ক্ষতি করছে পুরো বিশ্বের। তাদের মতো ইতিমধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী ১৫ ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হয়েছে। বিশ্ব উষ্ণায়নের কারণে কম আয়ের দেশগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান বিজ্ঞানীরা।
নৌযানশ্রমিকদের দাবি ও কর্মবিরতির বিষয়ে লঞ্চ মালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সহসভাপতি সাইদুর রহমান বলেন, ‘এই মুহূর্তে লঞ্চ ব্যবসার অবস্থা মন্দা। আমরা এ ব্যবসা বন্ধ করে দিতে পারলে বাঁচি। সেই মুহূর্তে ধর্মঘট ডাকলে আমাদের ক্ষতির চেয়ে লাভই হবে। আর আমাদের পক্ষে এই মুহূর্তে বেতন-ভাতা বৃদ্ধি করা অসম্ভব।’
আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারের টেকনাফে ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামীকালও চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।
শনিবার (২৬ নভেম্বর) সকালে দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিনদিনে বাড়তে পারে রাতের তাপমাত্রা।
সবশেষ গেল সপ্তাহে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলীয় এলাকায় সৃষ্টি হয় আরও একটি লঘুচাপ। লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত হয়ে সপ্তাহজুড়ে সাগর উত্তাল রাখে এটি। অবশেষে গতকাল গুরুত্বহীন হয়ে পড়ে এই লঘুচাপ এটি বিদায় না নিতেই আবহাওয়া অফিস জানাচ্ছে সাগরে সৃষ্টি হচ্ছে আরও একটি লঘুচাপ। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ পাবে কিনা সে বিষয়ে কিছু জানায়নি তারা।
২০২৩ সালের মধ্যে এয়ার এ্যাস্ট্রা’র এয়ারক্রাফট এর বহর ১০টিতে উন্নিত হবে। ফ্রান্সে নির্মিত এটিআর ৭২-৬০০ বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক টার্বোপ্রপ প্রযুক্তির নির্ভরযোগ্য এয়ারক্রাফট। এয়ারক্রাফটির আরামদায়ক কেবিন ৭০ জন যাত্রী বহন করার জন্য প্রস্তুত করা হয়েছে।
দুই দিনব্যাপী আয়োজনের মধ্যে আগামীকাল শুক্রবার (২৫ নভেম্বর) দুপুর ৩টায় বালু নদীতে অনুষ্ঠিত হবে নৌকা বাইচ এবং ২৬ নভেম্বর সকাল ১১টায় বালু নদী উৎসবের মূল উদ্ধোধনী সমাবেশ ও আলোচনা অনুষ্ঠান আয়োজন হবে। এই সমাবেশ সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
For add