মাহে রমজানের মধ্যে শুরু হয়েছে তাপপ্রবাহ। গত দুদিন তীব্র গরমে দিশেহারা জনজীবন। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আবহাওয়া অধিদফতর বলছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
রবিবার দুপুর থেকে ৫ ঘণ্টার ৪ বার কেঁপে উঠেছে বঙ্গোপসাগরের নিকোবর দ্বীপ এলাকা। এ নিয়ে গত দুই দিনে বঙ্গোপসাগরের এই অংশে ৬টি ভূকম্পন অনুভূত হলো। যার মধ্যে দুটি ছিল ৫ মাত্রার উপরে। এর আগে গত মাসেও এই এলাকায় ৫ মাত্রার আরও একটি ভূকম্পন সংঘটিত হয়েছিল।
ভারত মহাসাগর উপকূলের ১৯টি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে ইউনেস্কোর ইন্টারগভর্নমেন্টাল ওশনোগ্রাফিক কমিশনের (আইওসি) ভারত মহাসাগর বিষয়ক আন্তসরকারী আঞ্চলিক কমিটির (IOCINDIO) নবম অধিবেশন।
আমি মূল জায়গায় হাত দিয়েছি। সাব কমিশন আমি করেই ছাড়বো ইনশাআল্লাহ। ইতোমধ্যে ৫টি মিটিং করে ফেলেছি। জুলাইতে প্যারিসে এর মূল বৈঠক বসবে। এই বৈঠকে যদি আমরা সাব কমিশনে উন্নীত করতে পারি তাহলে আমরা ইউনিস্কের বাজেট পাবো। এর আগে কোনো বাজেট পাওয়া সম্ভব না।
তিনদিনের এই অধিবেশন বাংলাদেশের কেন বিশেষ গুরুত্বপূর্ণ এবং এই অধিবেশনে বাংলাদেশের লাভ ক্ষতি কি দেশের সমুদ্র বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছে ওশান টাইমস।
দেশের বিভিন্ন অঞ্চলে সূর্য ডুবতেই পশ্চিম আকাশে ওঠে সরু এক ফালি চাঁদ। আর তার নিচে আলোকবিন্দু। এমন দৃশ্য শেষ কবে দেখা গেছে, তা মনে করতে পারছেন না অনেকেই।
শনিবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আগে জোয়ারের সময় লবণ পানি আসতো তবে এত বেশী আসতো না। এখন জোয়ারের সাথে চাক চাক লবন আসে। লবণের এ সমস্যার কারণে কোন ফসলই মাঠে টিকতে পারছে না।
চট্টগ্রামের মিরসরাইয়ের পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী পাড়ায় সুপেয় পানি সংকট এখনো কাটেনি। বিশেষ করে শুষ্ক মৌসুমে বিশুদ্ধ পানির জন্য হাহাকার দেখা দেয়। দুই-তিন কিলোমিটার দূরে ছরা থেকে পানি সংগ্রহ করতে হয়। তাও আবার বিশুদ্ধ না। এ সময় অসচ্ছল পরিবারগুলো সচ্ছল পরিবার থেকে মাসিক হারে পানি কিনে নিয়ে চাহিদা মেটানোর চেষ্টা চালায়। তাই এ ব্যাপারে সরকারের সহযোগিতা চেয়েছে তারা।
বিশ্ব পানি দিবসে উপকূল জুড়ে খালি কলসি নিয়ে শত শত নারী-পুরুষ সুপেয় পানির দাবীতে এক অভিনব উপায়ে তাদের সমস্যা দেশবাসীর সামনে তুলে ধরেছেন। এ সময় পুকুর পাড়ে অবস্থান কর্মসূচি পালন করতেও দেখা যায়।
For add